1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

রাজারহাট উপজেলা বিএনপি আহ্বায়ক আনিছুর রহমানকে পদ থেকে অব্যাহতি

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ও সদস্য সচিব আলহাজ সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে আনিছুর রহমানকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে রাজারহাট উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত আহ্বায়ক করা হয়েছে।

জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “দলীয় শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগে আনিছুর রহমানকে অব্যাহতি দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেকোনো নেতা-কর্মী এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে রাজারহাট উপজেলার সাংবাদিক আসাদুজ্জামান আসাদকে হত্যার হুমকির অভিযোগ ওঠে উপজেলা আহ্বায়ক আনিছুর রহমানের ছেলে সোহেল আনিছের বিরুদ্ধে। এ ঘটনায় গত ২২ সেপ্টেম্বর জেলা বিএনপি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

সাংবাদিক আসাদুজ্জামান আসাদ অভিযোগ করেছেন, উপজেলা আহ্বায়ক আনিছুর রহমান তার ছোট ভাই আরিফুল ইসলামের চাকরিতে নানা জটিলতা সৃষ্টি করেছেন। এ নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি ও তার ছেলে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!