1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী

রাজারহাটে ইট ভাঙার গাড়ি উল্টে দুই ভাইয়ের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

রাজারহাট প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ইট ভাঙার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই নিহত হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাজিমখান ইউনিয়নের মমিন বকশিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—আব্দুল হক (৬৫) ও তাজরুল ইসলাম (৫৫)। তারা আপন দুই ভাই এবং রাজারহাট সদর ইউনিয়নের কৌলাস কুঠি এলাকার বাসিন্দা।

ইউনিয়নের সদস্য ফজলুল হক জানান, কয়েকজন ইট ভাঙার শ্রমিক পাটোয়ারিপাড়া থেকে নাজিমখানের দিকে ফিরছিলেন। পথে মমিন বকশিপাড়া এলাকায় গাড়িটি বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাজরুল ইসলাম মারা যান এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আব্দুল হক মারা যান।

রাজারহাট থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!