1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

শরতের সাজে রাঙা ধরলার তীর, দর্শনার্থীর পদচারণায় মুখর সময়

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৮ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল আমিন, কুড়িগ্রাম সদর প্রতিনিধি:

শরৎ মানেই আকাশ ভরা সাদা মেঘ, হাওয়ায় ভেসে আসা শিউলির গন্ধ আর নদীর তীরে মাথা দোলানো কাশবন।

কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর তীরে যখন চোখ যায়, তখন মনে হয় প্রকৃতি যেন সাদা রেশমি শাড়ি পরে সেজেছে। পাটেশ্বরী বাজারের কাছেই জগমনের চরে শত শত বিঘা জমিতে শরতের সেই অনন্য রূপ হাতছানি দিয়ে ডাকে পথিককে।

তুলোর মতো সাদা কাশফুল বাতাসে দুলছে, দূর থেকে দেখলে মনে হয় নদীর তীরজুড়ে মেঘ নেমে এসেছে। নীরব দুপুরে কাশবনের ভেতর দিয়ে বাতাসের হাহাকার আর পাখিদের ডাক মিলেমিশে সৃষ্টি করছে এক অন্যরকম আবহ। প্রকৃতির এই সৌন্দর্য দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন নানা বয়সের মানুষ।

কুড়িগ্রামে আছে ১৬টি নদ-নদী, আছে ৪ শতাধিক চরাঞ্চল। কিন্তু ধরলার বুকে ভেসে থাকা জগমনের চর যেন কাশফুলের কারণে হয়ে উঠেছে শরতের বিশেষ ঠিকানা। অনেকেই পরিবার-পরিজন নিয়ে আসছেন এখানে। ছবি তুলছেন, কেউবা নির্জন কাশবনে দাঁড়িয়ে হারিয়ে যাচ্ছেন প্রকৃতির মাঝে।

কাশফুল দেখতে আসা স্থানীয় দর্শনার্থী ইবরাহীম খলিল বলেন, এখানে দাঁড়িয়ে মনে হয় আমি অন্য এক জগতে চলে এসেছি। চারপাশে শুধু সাদা আর সবুজের খেলা। মন ভরে যায়, চোখ জুড়িয়ে যায়। আরেক দর্শনার্থী তিবাকা আক্তার জানান, কাশবনের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না। পরিবারের সবাইকে নিয়ে আসতে খুব ভালো লাগে।

এছাড়া কলেজপড়ুয়া শিক্ষার্থী একরামুল বলেন, এমন কাশফুলের সমারোহ আসলে পুরো কুড়িগ্রামকে শরতের রাজধানী বানিয়ে দিয়েছে।

স্থানীয়দের মতে, শরৎকাল এলে কাশফুল ফুটে উঠলেও এর সৌন্দর্যকে ঘিরে পর্যটনের কোনো উদ্যোগ নেই। অথচ সঠিক পরিকল্পনা নিলে কুড়িগ্রামের চরাঞ্চল শরৎকালের পর্যটনের এক অনন্য কেন্দ্র হয়ে উঠতে পারে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!