1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ফুলবাড়িতে নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়িতে ধরলা নদীর ভাঙন রোধে একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার চর গোরক মণ্ডল গ্রামে সহস্রাধিক নারী-পুরুষ এ মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় শিক্ষক আব্দুস সালাম, নাওডাঙ্গা ইউপি সদস্য আয়াজ উদ্দিন, শিক্ষার্থী আজিজুল ইসলাম, নারী প্রতিনিধি নাজমা আকতার, বেসরকারি সংস্থার প্রতিনিধি আরিফ সিদ্দিকী এবং গ্রিন ভিলেজের পরিচালক আব্দুর রশিদ প্রমুখ।

বক্তারা জানান, চলতি বর্ষা মৌসুমে ধরলা নদীর ভাঙনে চর গোরক মণ্ডল গ্রামে প্রায় তিন মাস ধরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে গ্রামে বাদাম ও ধানের ক্ষেত, কলা ও সুপারির বাগানসহ প্রায় ৩শ বিঘা কৃষিজমি নদীতে বিলীন হয়েছে। এতে অর্ধশতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়েছে।

এছাড়া হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, আশ্রয়কেন্দ্র, শত শত কৃষিজমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে।

পিছিয়ে পড়া এ জনপদের মানুষের জীবন-জীবিকা রক্ষায় অবিলম্বে একটি টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান বক্তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!