রাজারহাট প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম লিংকন-কে পুলিশ লাইনে প্রত্যাহারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ট্রাফিক মোড় এলাকায় “রাজারহাট সর্বস্তরের মানুষ” এর ব্যানারে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লিটন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শিক্ষক সমিতির সভাপতি মকবুল হোসেন, জেলা এনসিপির সংগঠক মোজাম্মেল হক বাবু, উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক রাশেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক তোফয়েল ও পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব রতন রায় প্রমুখ।
বক্তারা বলেন, ওসি নাজমুল আলম লিংকনের নেতৃত্বে রাজারহাটে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছিল। এমন সময় হঠাৎ ষড়যন্ত্র করে তাকে প্রত্যাহার করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা আশঙ্কা প্রকাশ করেন, এ ঘটনায় আবারও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যেতে পারে।
এসময় বক্তারা আরও বলেন, ওসি নাজমুল আলম ইতোমধ্যেই মানবিক পুলিশ হিসেবে রাজারহাটবাসীর হৃদয় জয় করেছেন। তাই দ্রুত তাকে পুনরায় রাজারহাট থানায় ফেরত দেওয়ার জন্য কুড়িগ্রাম পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।
Leave a Reply