1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

রৌমারীতে সহকারী শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর নির্যাতনের অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৬৬ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়ালের বিরুদ্ধে শিক্ষার্থীদের অশালীন ভাষায় গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে। ২১ সেপ্টেম্বর এক শিক্ষার্থীর বাবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর চতুর্থ শ্রেণীর অংক ক্লাস চলাকালীন সময়ে আব্দুল আউয়াল এক ছাত্রীকে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুষি মারেন। পরে ছাত্রীটি বিষয়টি বাড়িতে জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা ব্যর্থ হলে লিখিত অভিযোগ করা হয়।

এর আগে তিনি কাজাইকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে থাকাকালীন সময়ে ছাত্রীদের প্রতি অশালীন আচরণের অভিযোগে বদলি করা হয়েছিল। অভিযোগে আরও উল্লেখ করা হয়, তিনি নিয়মিতভাবে ক্লাসে দেরি করে আসেন, ক্লাস চলাকালীন ঘুমান, মোবাইলে ভিডিও দেখেন এবং ছাত্রীদেরকে অশালীন মন্তব্য বলেন।

প্রধান শিক্ষক আতিকুর রহমান আতিক জানান, ক্লাসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে তারা আব্দুল আউয়ালের অশালীন আচরণের কথা স্বীকার করেছে। আব্দুল আউয়াল অভিযোগ মিথ্যা ও হেয় করার উদ্দেশ্যে দায়ের করা হয়েছে বলে দাবি করেছেন।

রৌমারী উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার বলেন, অভিযোগ পেয়েছি; তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!