1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

দুধকুমার নদে ভয়াবহ ভাঙনে নিঃস্ব হচ্ছে নাগেশ্বরীর শত শত পরিবার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের দামালগ্রাম এলাকায় দুধকুমার নদে ভয়াবহ ভাঙনের ফলে শত শত পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। নতুন সুইচগেট থেকে পাঁচমাথা পর্যন্ত বিস্তৃত এলাকায় ভাঙনের কারণে বসতভিটা, মসজিদ, মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, গত কয়েক সপ্তাহে ভাঙনের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। চলতি মাসেই প্রায় ৮০টি বাড়ি নদীগর্ভে চলে গেছে। এতে বহু পরিবার স্ত্রী-সন্তান নিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছে। ভাঙনের হুমকিতে রয়েছে আশপাশের একটি বাজার, পাঁচটি মসজিদ, দুটি প্রাথমিক বিদ্যালয় ও একটি ইবতেদায়ী মাদরাসা।

ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ চেয়ে সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে চর দামালগ্রামের উত্তর তীর সংলগ্ন নদীর পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। রায়গঞ্জ ইউনিয়নের ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের ব্যানারে আয়োজিত এই মানববন্ধনে শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য রিয়াজ উদ্দিন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের উপজেলা সভাপতি লাভলু মিয়া, গোলজার হোসেন, রহমত আলী, তৈয়বুর রহমান ব্যাপারি, আমজাদ হোসেন ও সাফেরউদ্দিন ব্যাপারি বক্তব্য দেন।

লাভলু মিয়া জানান, সরকার দুধকুমার নদীর পশ্চিম তীর রক্ষায় বাজেট বরাদ্দ দিলেও পানি উন্নয়ন বোর্ডের সঠিক তদারকির অভাবে এখনও কোনো কাজ শুরু হয়নি। তিনি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান এবং সতর্ক করেন যে, কাজ না হলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারি অফিস ও জায়গায় বসতি গড়ে তুলতে বাধ্য হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!