1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

রাজারহাটে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান, মালিক জরিমানা ও কারখানা সিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে একটি নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রশাসন বিপুল পরিমাণ ভেজাল সার ও কীটনাশক জব্দ করেছে। কারখানার মালিক বেলাল হোসেনকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং কারখানাটি সিলগালা করা হয়েছে। ঘটনা ঘটে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার চাকিরপশার ইউনিয়নের পাঠক গ্রামে।

রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সামছুন্নাহার সাথী জানান, সোমবার রাতে তারা খবর পান যে ওই কারখানায় নকল সার প্যাকেটজাত করা হচ্ছে। রাতেই পুলিশ কারখানার ওপর নজরদারি শুরু করে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়।

জানা গেছে, ৫০ বছর বয়সী বেলাল হোসেন দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে নকল সার ও কীটনাশক তৈরি করে নামিদামি কোম্পানির প্যাকেটে ভরে বাজারজাত করতেন। কৃষকরা এসব ভেজাল সার ব্যবহার করে ফসলের ব্যাপক ক্ষতির শিকার হচ্ছিলেন। অভিযানের সময় নকল ইউরিয়া, টিএসপি, এমওপি, ডিএপি, দস্তা, বোরন, জিপসাম এবং বিভিন্ন ধরনের ভেজাল কীটনাশক জব্দ করা হয়। ৩০ কেজির ৪০ বস্তা ইউরিয়াসহ শতাধিক প্যাকেট উদ্ধার করা হয়। এসব সার ঘরের বিছানার নিচে ও ছাদে মজুত করা হয়েছিল।

রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন মাহমুদ বলেন, জব্দকৃত ভেজাল সার মাটিতে পুঁতে ফেলা হয়েছে এবং খালি প্যাকেটগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!