1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ

কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজে হযরত ফাতেমা (রা.)-এর জীবন ও কর্ম বিষয়ে আলোচনা সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

ইসলামিক ফাউন্ডেশন, কুড়িগ্রামের উদ্যোগে কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজে হযরত ফাতেমা (রা.)-এর জীবন ও কর্ম নিয়ে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (তারিখ) কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

সভার মূল বিষয় ছিল— “জান্নাতের সর্দার ও নারীদের নেত্রী হযরত ফাতেমা (রা.)-এর জীবন ও কর্ম।”

কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী শফিকুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি ও কুড়িগ্রাম গওহর পার্ক জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. আকরাম হোসেন আলোচনা করেন। বক্তারা বলেন, হযরত ফাতেমা (রা.)-এর জীবন আমাদের জন্য এক অনন্য দৃষ্টান্ত। তিনি নবী করিম (সা.)-এর কনিষ্ঠ কন্যা, জান্নাতের সর্দার এবং বিশ্ব নারীদের শ্রেষ্ঠা।

আলোচনা সভায় প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মা ফাতেমা (রা.)-এর গৌরবময় জীবন তুলে ধরার সময় অনেক শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন।

বক্তারা বলেন, ইসলাম নারীদের শুধু গৃহকোণে সীমাবদ্ধ রাখেনি; বরং শিক্ষা অর্জনকে ফরজ করেছে এবং পর্দার সাথে কর্মক্ষেত্রে অবদান রাখার সুযোগ দিয়েছে। শিক্ষিত নারীর হাতেই জাতির ভবিষ্যৎ গড়ে ওঠে। নবী কন্যা ফাতেমা (রা.) তাঁর জ্ঞান ও ঈমানের আলোয় ইমাম হাসান (রা.) ও ইমাম হুসাইন (রা.)-কে আদর্শবান হিসেবে গড়ে তুলেছিলেন, যারা ইসলামের ইতিহাসে চিরস্মরণীয়।

সভায় বক্তারা আরও বলেন, জাহেলি যুগে নারীরা চরম অবহেলিত ছিলেন। ইসলামের আগমনে তারা মর্যাদা ও অধিকার ফিরে পান। মা ফাতেমা (রা.) ছিলেন সেই পরিবর্তনের উজ্জ্বল দৃষ্টান্ত। আজকের সমাজেও শিক্ষিত নারীর অবদান অপরিহার্য। মা ফাতেমা (রা.) যুগে যুগে নারীদের জন্য আলোকবর্তিকা হয়ে আছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!