1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি

ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

 

রনবীর রায় রাজ, ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) সিব্বির আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক অমল চন্দ্র রায়, সদস্য সচিব বিষ্ণু সেন, উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক মান্নান মুকুল, সিনিয়র সভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়নের পূজা মণ্ডপের সভাপতি-সম্পাদক, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজা মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হবে এবং স্বেচ্ছাসেবক দল গঠন করে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।

সভায় ইউএনও সিব্বির আহমেদ বলেন, শারদীয় দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতির এ উৎসব সফল ও সুন্দরভাবে উদযাপনে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।”

সভায় পূজা মণ্ডপগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা, বিদ্যুৎ সরবরাহ ও নিরাপত্তা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!