1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

জবি ছাত্রদলের উদ্যেগে ৩ দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের উদ্যোগে তিন দিনব্যাপী জরুরি স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন শহিদ সাজিদ ভবনের নিচে এ কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ছাত্ররাজনীতির ধারা বদলেছে। ছাত্রদের কল্যাণেই ছাত্ররাজনীতি হওয়া উচিত। জবি ছাত্রদল যে মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে, তা শিক্ষার্থীদের উপকারে আসবে।”

কর্মসূচির প্রথম দিনে নারী শিক্ষার্থীদের জন্য গাইনি সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। এদিন ইতোমধ্যে দুই শতাধিক শিক্ষার্থী সেবা গ্রহণ করেছেন বলে জানান সংগঠনটির যুগ্ম আহ্বায়ক রূপন্তী রত্না। তিনি বলেন, “প্রথম দিনে আমরা গাইনি সেবা দিয়েছি। বুধবার স্কিন বিভাগ এবং বৃহস্পতিবার মেডিসিন বিভাগে সেবা প্রদান করা হবে।”

এ সময় জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন,”আমরা ধারনা করেছিলাম যে আমরা মোটামুটি সাড়া পাবো কিন্তুু আমরা আশাতীত সাড়া পেয়েছি। ভবিষ্যতেও আমরা এধরনের কার্যক্রম চলমান রাখবো। ”

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষার্থীরা যে পরিমাণ মৌলিক স্বাস্থ্যসেবা পাওয়ার কথা, তা পাচ্ছে না। বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধের ব্যবস্থা নেই।তাই শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। “

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!