1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে সড়ক ভাঙন: শিক্ষক-শিক্ষার্থী ও কৃষকদের নিত্য দুর্ভোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

ভূরুঙ্গামারী উপজেলার পাইকের ছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুটি পাড়ায় নদী তীরবর্তী প্রায় চার কিলোমিটার সড়কের দুই কিলোমিটার অংশে ভয়াবহ ভাঙন ও ধস দেখা দিয়েছে। এতে শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ অন্তত ১০ হাজার মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বর্ষা মৌসুমে বারবার ধসে পড়ায় সড়কটি বছরের অধিকাংশ সময়ই অচল থাকে। মেরামতের নামে সাময়িকভাবে মাটি ফেললেও কিছুদিন পর আবার আগের অবস্থায় ফিরে যায়।

স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীরা জানায়, প্রতিদিন ঝুঁকিপূর্ণ বাঁশের সাকো পার হয়ে স্কুলে যেতে হয়। এতে দুর্ঘটনার শঙ্কা যেমন থাকে, তেমনি পড়ালেখাতেও ব্যাঘাত ঘটছে। কৃষকরাও ধান, পাট, শাকসবজি বাজারে নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

দ্যা রেড জুলাই আহ্বায়ক ও গণতান্ত্রিক ছাত্র সংসদের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ জয় বলেন, এই সড়কের দুরবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। অতি দ্রুত সংস্কার না হলে এ অঞ্চলের মানুষ শিক্ষা, ব্যবসা-বাণিজ্য ও কৃষিকাজসহ সব ক্ষেত্রে পিছিয়ে পড়বে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, ইউনিয়নের একার পক্ষে এ সড়ক সংস্কার করা সম্ভব নয়। নদীর ধারে হওয়ায় অল্প বৃষ্টিতেই ভেঙে যায়। উপজেলা প্রশাসন বা এলজিইডি উদ্যোগ নিলে এ অঞ্চলের মানুষের জীবনমান উন্নত হবে।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র জানান, সড়কটির বিষয়ে আমাকে অবগত করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে। বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় এ সড়কের সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!