1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ

কুড়িগ্রামে সাবেক নারী ইউপি সদস্যের গলাকাটা লাশ উদ্ধার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় সাহেরা বেগম (৭২) নামে সাবেক এক নারী ইউপি সদস্যের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে পৌরসভার রামদাস ধনিরাম এলাকায় শহরের বিজ্ঞান প্রযুক্তি কলেজের সামনে নিজ বাড়ির রান্নাঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সাহেরা বেগম ওই এলাকার নুরুজ্জামান মিয়ার স্ত্রী এবং সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সাহেরা বেগম রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে তার ছোট ছেলে আলম মিয়ার স্ত্রী রান্নাঘরে গিয়ে শাশুড়ির গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। এসময় তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের বড় ছেলে সাখাওয়াত হোসেন বাবু জানান, “সকালে ছোট ভাইয়ের স্ত্রীর চিৎকার শুনে বাইরে এসে দেখি মা মাটিতে গলাকাটা অবস্থায় পড়ে আছেন। পরে কাছে গিয়ে বুঝতে পারি তিনি মারা গেছেন।” তিনি আরও জানান, তার মা দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন।

উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে ঘটনার রহস্য জানা যাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!