1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে হাসপাতালে অ্যান্টিভেনম সরবরাহের দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে সাপের কামড়ে মৃত্যুর হার রোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সব সরকারি হাসপাতালে প্রতিষেধক (অ্যান্টিভেনম) সরবরাহ ও মজুদ রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচির আয়োজন করে গ্রিন ভিলেজ ফাউন্ডেশন।

“সর্প দংশনে আর অবহেলা নয়”— এ স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন গ্রিন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. রশিদ আলী (মাস্টার), ইউএসএস প্রজেক্টের কো-অর্ডিনেটর রবিউল ইসলাম, কুড়িগ্রাম জেলা যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, নাহিদ হাসান বাবু, ডিস্ট্রিক্ট ক্লাইমেট নেটওয়ার্কের সদস্য সাইদুল হাসান সাঈদ, এক্টিভিস্টা কুড়িগ্রামের সদস্য মাসুদ রানা, মারুফ খান, আব্দুর রহিম, টিআইবির সদর এসিজি সদস্য নয়ন মিয়াসহ বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকরা।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর সহযোগিতায় আয়োজিত এ মানববন্ধনে বক্তারা বলেন, প্রতি বছর কুড়িগ্রামে সাপের কামড়ে বহু মানুষ মারা যায়। কিন্তু হাসপাতালে অ্যান্টিভেনম না থাকায় দ্রুত চিকিৎসা পাওয়া যায় না। তারা অবিলম্বে সদর হাসপাতালসহ জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম সরবরাহ ও সংরক্ষণের দাবি জানান।

মানববন্ধন শেষে আয়োজকরা জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কাছে লিখিত আবেদন জমা দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!