1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ভূরুঙ্গামারীতে বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭০ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী আয়োজন ‘বউ-শাশুড়ি মেলা’। সোমবার আন্ধারীঝাড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে দিনব্যাপী এ মেলার আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। বাস্তবায়ন করে ল্যাম্ব হাসপাতাল ও অর্থায়ন করে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)।

ইউএফপিও ভূরুঙ্গামারী ডাঃ ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন মোজাম্মেল হক (ডিডিএফপি) কুড়িগ্রাম। বিশেষ অতিথি ছিলেন, ইউ এইচ এফপিও ভূরুঙ্গামারী ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, প্রজেক্ট অফিসার ল্যাম্ব বাদল এককা, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর ইউএনপিএফএ আসাদুজ্জামান, ডিস্ট্রিক্ট ফ্যাসিলেটর মনজু আরা বেগম।

মেলায় পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব, কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধসহ নানা বিষয়ে আলোচনা হয়। স্বাস্থ্যসেবা নিশ্চিতে ছিল ভায়া টেস্ট, ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা, ফিস্টুলা কাউন্সেলিং ও কিশোরী সহ বিভিন্ন কর্নার।

তিন শতাধিক বউ-শাশুড়ি অংশগ্রহণ করেন এ ব্যতিক্রমী আয়োজনে। অংশগ্রহণকারীরা বলেন, এ ধরনের মেলা শুধু পারিবারিক সম্পর্ককে ঘনিষ্ঠ করে না, বরং নারীর স্বাস্থ্যসচেতনতা বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!