1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজারহাটে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ, থানায় জিডি

  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধিকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানের ছেলে সোহেল আনিছের বিরুদ্ধে। শুক্রবার (১৯ সে‌প্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজারহাট বাজার এলাকার থানা মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইনি প্রতিকার চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক আসাদুজ্জামান আসাদ।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জিডি নথিভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

ত‌বে অভি‌যোগ অস্বীকার ক‌রে‌ছেন অভিযুক্ত সো‌হেল আনিছ। তার দা‌বি, সাংবা‌দিক আসা‌দের সা‌থে তর্কবিতর্ক হ‌য়ে‌ছে। কোনও হুম‌কি দেওয়া হয়নি।

ভুক্তভোগী সাংবাদিক আসাদ জানান, তার ছোট ভাই রাজারহাট পাঠানহাট মহিলা দাখিল মাদ্রাসার অফিস সহকারী পদে নিয়োগপ্রাপ্ত। কিন্তু ১৭ বছর ধরে তার এমপিওভুক্তি আটকে আছে। আদালতের রায় থাকা সত্ত্বেও মাদ্রাসার এডহক কমিটির সভাপতি ও রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান মাদ্রাসা সুপার আবুল হোসেনের সঙ্গে যোগসাজশে ছোট ভাইয়ের এমপিওভুক্তি প্রক্রিয়া আটকে রেখেছেন। এ নিয়ে বাংলা ট্রিবিউনসহ বেশ কয়েকটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশ হয়। বাবার অপকর্ম নিয়ে সংবাদ হওয়ায় ক্ষেপে যান বিএনপি নেতা আনিছুরের ছেলে সোহেল আনিছ। সংবাদ প্রকাশের জন্য আসাদকে দায়ী করে প্রাণনাশের হুমকি দেন তিনি।

সাংবাদিক আসাদ বলেন, ‘শুক্রবার রাতে আমাকে পেয়ে সোহেল আনিছ প্রাণনাশের হুমকি দেন। তার বাবার সংশ্লিষ্টতা নিয়ে সংবাদ প্রকাশ হওয়ার জন্য আমাকে দায়ী করে মারতে উদ্যত হন। আমি মোবাইলে সেটা ধারণ করতে চাইলে মোবাইল কেড়ে নেওয়ারও চেষ্টা করেন। এ সময় ক্ষমতায় গেলে রাজারহাট প্রেসক্লাব দখলে নেওয়ার হুমকি দেন সোহেল আনিছ। সার্বিক বিষয় জানিয়ে নিজের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আমি শুক্রবার রাতেই থানায় জিডি করি। আশা করি, পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনিব্যবস্থা গ্রহণ করবে।’

এ ব্যাপারে বিএনপি নেতার অভিযুক্ত ছেলে সোহেল আনিছ বলেন, ‘আমি কোনও রাজনী‌তি ক‌রি না। আমার বাবার সঙ্গে বি‌রো‌ধের জে‌রে তি‌নি আমার বিরু‌দ্ধে অপপ্রচার চালা‌চ্ছেন। আমি প্রাণনা‌শের কিংবা প্রেসক্লাব দখ‌লের কোনও হুম‌কি দিইনি। আমিও থানায় অভিযোগ দি‌য়ে‌ছি। পু‌লিশ ঘটনার তদন্ত ক‌রলে সত‌্য বে‌রি‌য়ে আস‌বে।’

ওসি নাজমুল আলম বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সাংবাদিক আসাদের জিডির প্রেক্ষিতে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!