1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

কুড়িগ্রামে তিস্তা নদীতে ডুবে নিখোঁজ রহিম উদ্দিনের মরদেহ তিন দিন পর উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৯ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তা নদীতে ডুবে নিখোঁজ রহিম উদ্দিন ওরফে ভাকরার মরদেহ নিখোঁজের তিন দিন পর উদ্ধার করা হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টার দিকে নদীর তীরবর্তী বাসিন্দা সুলতান স্রোতে ভেসে যাওয়া একটি মরদেহ দেখতে পান। পরে আশপাশের লোকজনকে ডেকে বিষয়টি জানান। খবর পেয়ে আবুল কালাম ও সালাম ঘটনাস্থলে এসে রহিম উদ্দিনের পরিবারকে খবর দেন। এরপর স্থানীয় যুবক মোহাইমিনুল ইসলাম জনি ও হাবিবুর রহমান নদীতে নেমে মরদেহটি তীরে তুলে আনেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে রহিম উদ্দিন তিস্তা নদীতে টনি জাল দিয়ে মাছ ধরতে গেলে জালটি নদীর কিনারায় আটকে যায়। সেটি ছাড়াতে তিনি পানিতে নামলে গভীর জলে তলিয়ে যান। এ সময় কাছাকাছি থাকা নুরমোহাম্মদ তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। সেদিন দিনভর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালালেও রহিম উদ্দিনকে খুঁজে পাওয়া যায়নি।

অবশেষে তিন দিন পর স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার হয়। মরদেহ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে রহিম উদ্দিনের বাড়িতে শোকের মাতম নেমে আসে। স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। ছেলে-মেয়েরা বাবার মরদেহ আঁকড়ে ধরে আহাজারি করেন। এসময় এলাকাবাসী শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!