1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

রাজারহাটে সার বাজারে মনিটরিং, দুই ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

সার ব্যবস্থাপনা নিশ্চিত করতে রাজারহাট উপজেলার বিভিন্ন বাজারে মনিটরিং অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ এবং উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ সাইফুন্নাহার সাথী।

অভিযানকালে ছিনাই ইউনিয়নের চওড়ার বাজারে হান্নান ট্রেডার্সকে নিয়ম ভঙ্গ করে সার বিক্রি করার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির শুধু কীটনাশক বিক্রির অনুমতি ছিল। এছাড়া ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সিংগের ডাবরি কাশেম বাজারে জনি ফার্টিলাইজারকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা হৈমন্তী রানী উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ সাইফুন্নাহার সাথী বলেন,

“রাজারহাট উপজেলার কোথাও সার সংকট নেই। এখানে চাহিদা ও যোগানের মধ্যে মোটামুটি সমতা রয়েছে। কৃষকের স্বার্থ রক্ষায় আমরা নিয়মিত বাজারগুলো মনিটরিং করছি।”

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষকের স্বার্থরক্ষায় সরকার বদ্ধপরিকর। কেউ যদি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করে, তাহলে দ্রুত প্রশাসনকে অবহিত করার জন্য কৃষক ও সাধারণ মানুষকে অনুরোধ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!