কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক বিএম কুদরত ই খুদার সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুড়িগ্রাম জেলার নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় সমস্যাগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন,
“জেলার সব সমস্যার সমাধান একসাথে সম্ভব নয়। দায়িত্বশীলভাবে ধৈর্য ধরে কাজ করতে হবে। দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।” তিনি জেলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় কুড়িগ্রামের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply