1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

কুড়িগ্রামে বিএনপির গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • প্রকাশের সময় : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে জেলা শহরের ভকেশনাল মোড়ে জেলা বিএনপির নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশ নেন।

এসময় জেলা বিএনপি’র অন্যতম সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ আজিজুল হক, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ মহিউদ্দীন জাহাঙ্গীর বিপ্লবসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পৌর বিএনপির আহ্বায়ক মোঃ মহিউদ্দীন জাহাঙ্গীর বিপ্লব বলেন,

“সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য ৩১ দফা সম্বলিত তারেক রহমানের ঘোষিত রূপরেখা এই লিফলেট বিতরণের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরা হচ্ছে। এতে বিএনপির আগামীর বাংলাদেশ গড়ার দিকনির্দেশনা রয়েছে।”

লিফলেট বিতরণ শেষে কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ আজিজুল হক বলেন,

“বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা দেশবাসীর জন্য একটি আলোকবর্তিকা। দেশে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, লাগামহীন দ্রব্যমূল্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করার ক্ষেত্রে এ কর্মসূচি অত্যন্ত সময়োপযোগী।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!