1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

কিশোরীদের স্বপ্ন পূরণের প্রত্যয়ে কুড়িগ্রামে স্বপ্ন মেলা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন ফেডারেশন মাঠে উৎসবমুখর পরিবেশে আয়োজন করা হয় কিশোরীর স্বপ্ন মেলা। ভোগডাঙ্গা যুব সংগঠনের আয়োজনে এবং আরডিআরএস বাংলাদেশ ও সিএনবি প্রজেক্টের সহযোগিতায়, “কিশোরীর সুরক্ষা করি, স্বপ্নকে ছুঁই” প্রজেক্টের তত্ত্বাবধানে এই ব্যতিক্রমী মেলার আয়োজন করা হয়।

মেলায় কিশোরীরা তাদের স্বপ্ন, স্বপ্নপূরণের প্রতিবন্ধকতা, স্বপ্নচিঠি, দেয়ালিকা ও নানা সৃজনশীল উপস্থাপনার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ প্রত্যাশা তুলে ধরে। দিনব্যাপী এ আয়োজনে কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোগডাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব হামিদুল ইসলাম, ভোগডাঙ্গা যুব সংগঠনের সাবেক সভাপতি রাইসুল ইসলাম নোমান, ভোগডাঙ্গা সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম এবং ভোগডাঙ্গা যুব সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

এছাড়া স্থানীয় অভিভাবক, কিশোরী ও সংগঠনের সদস্যরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলেন। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন কিশোরীদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং তাদের স্বপ্ন পূরণের পথে ইতিবাচক অনুপ্রেরণা জোগাবে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!