1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৫ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারের কসাই পট্টিতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টা চালানো হয়। স্থানীয়দের সন্দেহ হলে ঘটনাটি ফাঁস হয়ে যায় এবং এক পর্যায়ে কসাই শাহিনুরকে ধরে ফেলে এলাকাবাসী। ঘটনাটি ঘটে সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায়।

এলাকাবাসীর অভিযোগ, কিছু অসাধু কসাই দীর্ঘদিন ধরে অসুস্থ ও দুর্বল গরু কম দামে কিনে এনে জবাই করে বাজারে মাংস বিক্রি করছে। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হওয়ার পাশাপাশি পড়ছে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে।

গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হন স্যানিটারি ইন্সপেক্টর আবু বক্কর সিদ্দিক ও ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট নুর মোহাম্মদ। তারা উপস্থিত হয়ে জবাইকৃত পশুর মাংসে লাম্পি রোগের চিহ্ন দেখতে পান। সঙ্গে সঙ্গে কসাই শাহিনুরকে সতর্ক করে ঘটনাস্থলেই সমুদয় মাংস মাটিতে পুঁতে দেন।

এ বিষয়ে উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ হোসনে আরা খাতুন জানান,জনবল সংকটের কারনে নিয়মিত অভিযান পরিচালনা সম্ভব হয়না। তবে রোগাক্রান্ত পশু জবাই বন্ধে এখন থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। তিনি আরও জানান রোগাক্রান্ত এসব পশুর মাংস খেলে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়াসহ বিভিন্ন মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে কসাইখানায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রশাসনের কঠোর নজরদারি নিশ্চিত করা জরুরি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!