কুড়িগ্রাম প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রামের কেন্দ্রীয় কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের কালিবারী বাজার এলাকায় তিনি পূজামণ্ডপটি ঘুরে দেখেন।
এ সময় জেলা প্রশাসক (ডিসি) সিফাত মেহনাজ, পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, পূজা উদ্যাপন ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক সুভাষ চন্দ্র সরকার এবং জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব স্বপন কুমার সাহাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply