1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন

বেরোবিতে উদ্বোধন হলো ৭টি দ্বিতল বাস

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

কামরুল হাসান কাব্য, বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে নতুন ৭টি দ্বিতল বাস উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বৃষ্টিস্নাত সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে এক আনন্দঘন পরিবেশে নতুন বাসগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রাশেদুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. এ বি এম শহিদুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী বলেন, “এই ৭টি বাস যুক্ত হওয়ার ফলে শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের সমস্যা অনেকটাই দূর হবে। ইউজিসি থেকে একসাথে ৭টি বাস পাওয়া বেরোবির জন্য বড় প্রাপ্তি। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

এ সময় সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. এ বি এম শহিদুল ইসলাম বলেন, “বর্তমান প্রশাসন বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে নির্দিষ্ট সময়ের প্রয়োজন।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের পরিচালক মো. মাসুদ রানা, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিকসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!