1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নাগেশ্বরীতে জমি বিরোধকে কেন্দ্র করে ট্রাক্টর দিয়ে ২ বিঘা জমির আমন ধানক্ষেত নষ্ট

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমি বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ট্রাক্টর দিয়ে হালচাষ করে প্রায় ২ বিঘা জমির রোপা আমনের ফুল আসা ধান সম্পূর্ণ নষ্ট করেছে। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাক্টরটি আটক করে এবং পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে থানায় জমা দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের সাপখাওয়া গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষক এরশাদ আলী ব্যাপারী নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সাপখাওয়া গ্রামের মৃত মহির উদ্দিন ব্যাপারীর ছেলে এরশাদ আলী ও মৃত আব্বাছ আলীর ছেলে আনছার আলী ব্যাপারীর সঙ্গে একই এলাকার রোকন চৌধুরী, রবিউল ইসলাম চৌধুরী, ওয়ার্ড-৩ এর আজিজার রহমান মানিক চৌধুরীসহ কয়েকজনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রায় ৫ একর জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ জমিটি দীর্ঘদিন ধরে এরশাদ ও আনছার আলীরা ভোগদখল করে চাষাবাদ করে আসছিলেন।

চলতি আমন মৌসুমে এরশাদ আলী নিজ খরচে এবং ধারদেনা করে ওই জমিতে আমন ধানের চারা রোপণ করেন। ধানগুলোতে ইতোমধ্যে ফুল এসেছে। এরই মধ্যে গত শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে প্রতিপক্ষের নেতৃত্বে রবিউল ইসলাম চৌধুরী, রোকন চৌধুরী, মিজানুর রহমান, মতিউর রহমান, আমিনুর রহমান, আব্দুর রহিম মিস্ত্রি, আশরাফুলসহ ১০-১২ জন নারী-পুরুষ দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে জমি জবরদখলের চেষ্টা চালায় এবং হঠাৎ ট্রাক্টর চালিয়ে ফুল আসা ধানক্ষেত চষে ফেলে।

স্থানীয়রা জানান, এরশাদ আলীরা প্রতিবছর এই জমিতে চাষ করলেও, চৌধুরী পরিবারের লোকজন প্রায়ই ফসল নষ্ট করে দেয়। রাতের আঁধারে কীটনাশক ছিটিয়ে ধান বিনষ্ট করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

ক্ষতিগ্রস্ত এরশাদ আলী বলেন, আমি ধারদেনা করে ধানের চারা লাগিয়েছিলাম। কিন্তু এখন সব শেষ। প্রতিপক্ষের লোকজন পরিকল্পিতভাবে ট্রাক্টর চালিয়ে আমার ধান ক্ষেত ধ্বংস করে দিয়েছে। এর আগেও তারা একাধিকবার পাকা ধানে কীটনাশক দিয়েছে, কিন্তু কোনো বিচার পাইনি।”

ঘটনার সময় বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন অস্ত্র দেখিয়ে এলাকাবাসীকে ভয়ভীতি প্রদর্শন করে। তবে স্থানীয়দের প্রতিরোধে তারা পালিয়ে যায় এবং ট্রাক্টরটি ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী ট্রাক্টরটি আটক করে।

রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপ মন্ডল ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাক্টরটি নিজের জিম্মায় নিয়ে থানায় জমা দেন।

চেয়ারম্যান দীপ মন্ডল বলেন, ঘটনাটি খুবই ন্যাক্কারজনক ও ঘৃণিত। সরেজমিনে গিয়ে দেখি ধানগুলো ফুল আসা অবস্থায় ট্রাক্টর দিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। এটি কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।”

নাগেশ্বরী থানার এএসআই শিমুল চন্দ্র বর্মণ জানান, ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। রোববার বিকেলে আমরা সরেজমিন তদন্ত করেছি। ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ওসি স্যার রংপুরে আছেন। তিনি ফিরে এলে দুই পক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা করা হবে।”

এ ঘটনায় এলাকার কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত বিচার এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!