1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

জাতীয় বিজ্ঞান বিতর্কে জেলায় চ্যাম্পিয়ন চিলমারীর থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫২ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান, চিলমারী (কুড়িগ্রাম):

বিএফএফ-সমকাল আয়োজিত ১১তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে কুড়িগ্রাম জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে চিলমারী উপজেলার থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।

বিতর্ক মানেই যুক্তি, জ্ঞানে মুক্তি’ এই স্লোগানকে সামনে রেখে ১৩ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার) দিনব্যাপী কুড়িগ্রাম সরকারি কলেজ হলরুমে অনুষ্ঠিত হয় বিতর্ক উৎসব। ফাইনাল পর্বে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। বিজয়ী দলের প্রথম বক্তা সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোছা: মাহফুজা লুবনা নির্বাচিত হন শ্রেষ্ঠ বক্তা।

জেলার বিভিন্ন স্কুলের অংশগ্রহণে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জাকির হোসেন। তিনি বিজয়ী দলের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের উপ-পরিচালক রেজাউল করিম এবং জ্যেষ্ঠ সাংবাদিক সফি খান।

অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দীন। বক্তব্য দেন সমকালের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি সুজন মোহন্ত।

প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন সাংবাদিক জাহানুর রহমান। বিচারক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক আব্দুল্লাহ আল মোজাহিদ সাহেদ, কুড়িগ্রাম সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক কৃষ্ণা রায় এবং কবি ও সাংবাদিক গোলাম মওলা সিরাজ।

বিতর্ক উৎসবে মোট আটটি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছিল নাগেশ্বরী দয়াময়ী পাইলট উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দাশেরহাট উচ্চ বিদ্যালয়, ভুরুঙ্গামারী পাইলট উচ্চ বিদ্যালয়, বর্ডারগাট পাবলিক স্কুল, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও উলিপুর এমএস স্কুল অ্যান্ড কলেজ।

চ্যাম্পিয়ন থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তৈয়ব আলী বলেন, “আমাদের শিক্ষার্থীরা নিয়মিতভাবে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। আমরা প্রতিষ্ঠান থেকে সর্বাত্মক সহযোগিতা করি। আশা করি, ভবিষ্যতেও তারা বড় সাফল্য বয়ে আনবে।”

দিনব্যাপী এ বিতর্ক উৎসব শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, বিজ্ঞানমনস্ক মানসিকতা এবং মুক্ত চেতনার বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে বলে মত দেন অতিথিরা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!