1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

কুড়িগ্রাম সরকারি কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সদর প্রতিনিধি:

কুড়িগ্রাম সরকারি কলেজে অনার্স ১ম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান রিফাত এবং সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি মোজাহিদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক মো. আসাদুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার সহ-সেক্রেটারি শাহজালাল সবুজ, জেলা ছাত্রশিবিরের সভাপতি মোশারফ হোসেন, সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আশিকুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, নবীন শিক্ষার্থীদেরকে নৈতিক ও দক্ষতাভিত্তিক শিক্ষা অর্জনের মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। একইসঙ্গে ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে পরিকল্পিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!