1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন

রৌমারীতে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান কাটার রিপার মেশিন বিতরণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

রৌমারী প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার পাঁচটি ইউনিয়নের কৃষকদের মাঝে উন্নত কৃষি প্রযুক্তির রিপার মেশিন বিতরণ করা হয়েছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রতিটি ২ লাখ ৮ হাজার টাকা মূল্যের মোট পাঁচটি রিপার মেশিন কৃষকদের হাতে হস্তান্তর করা হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই যন্ত্রগুলোর চাবি হস্তান্তর করেন।

সুবিধাভোগীদের মধ্যে রয়েছেন—ডাঙ্গুয়াপাড়া গ্রামের ফল ফসল কৃষক গ্রুপের প্রধান মো. মোফাজ্জল হোসেন, রতনপুর গ্রামের মো. ইস্রাফিল হক, বাইটকামারী গ্রামের মো. এনামুল হক, জন্দিরকান্দা গ্রামের দানা গ্রুপের প্রধান মো. রোকনুজ্জামান এবং পূর্ব খেদাইমারী গ্রামের মো. আব্দুস সামাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মো. একরামুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান জিয়া ও মো. আমিনুল ইসলামসহ অনেকে।

কৃষক সাইফুল ইসলাম বলেন, “ধান কাটার মৌসুমে শ্রমিক সংকট দেখা দেয়। ফলে ৬২ শতাংশ জমির ধান কাটতে ৪ থেকে ৬ হাজার টাকা খরচ হয়। রিপার মেশিন ব্যবহার করলে সর্বোচ্চ খরচ পড়বে মাত্র ১ হাজার ৫০০ টাকা। এতে কৃষকের ব্যয় অনেকটাই কমবে।”

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “রিপার মেশিন দিয়ে ধান, গমসহ কাদা মাটি বা পড়ে থাকা ধানও কাটা সম্ভব। কৃষকের উৎপাদন খরচ কমিয়ে আনা এবং যন্ত্রচালিত কৃষি ব্যবস্থার প্রসারের লক্ষ্যে বর্তমান সরকার এসব যন্ত্র বিনামূল্যে বিতরণ করছে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!