মিজানুর রহমান মিজান, চিলমারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের চিলমারীতে ইউনিয়ন ও উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটিতে তরুণদের সম্পৃক্ত করতে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর আর্থিক ও কারিগরি সহায়তায় এবং আরডিআরএস বাংলাদেশ বাস্তবায়িত *চাইল্ড, নট ব্রাইড (সিএনবি)* প্রকল্পের সহযোগিতায় কর্মশালায় বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুজ্জামান শাহ, উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী, চিলমারী মডেল থানার এসআই নূরুল ইসলাম, ইউপি সচিব আবু বক্কর সিদ্দিক, সিএনবি প্রকল্পের কো-অর্ডিনেটর অলিক রাংসা, টেকনিক্যাল অফিসার আব্দুল মমিন হোসেন ও যুব প্লাটফর্ম সভাপতি মিজানুর রহমান মিজান।
এছাড়াও উপজেলার ৬ ইউনিয়নের বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।
বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে তরুণদের সম্পৃক্ত করা গেলে সমাজে দ্রুত পরিবর্তন আনা সম্ভব। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
Leave a Reply