1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন

জবি শিবিরের ২দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্পে সেবা নিল ৪ শতাধিক শিক্ষার্থী

  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে দুই দিনব্যাপী ‘মনো-সামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্প’-এর দ্বিতীয় ও সমাপনী দিনের কার্যক্রম হয়েছে। এ ক্যাম্পে দুই দিনে ৪১৭ শিক্ষার্থী সেবা নিয়েছেন।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ একাডেমিক ভবনের নিচে এ কাউন্সেলিং ক্যাম্প শুরু হয়।

জানা যায়, দ্বিতীয় দিনে ৬ টি বুথে ব্যক্তিগত সেবা নিয়েছেন ৭২ জন ও ২ টি বুথে গ্রুপে কাউন্সিলিং সেবা নিয়েছেন ১২০ জনসহ মোট ১৯২ জন। নারী এক্সপার্ট ৯ জন, পুরুষ এক্সপার্ট ৬ জনসহ মোট ছিলেন ১৫ জন। দুই দিনের এ ক্যাম্প থেকে মোট ব্যক্তিগত সেবা নিয়েছেন ১৬০ জন। মোট গ্রুপে সেবা নিয়েছেন ১৬২ জন এবং সেমিনারের মাধ্যমে সেবা নিয়েছেন ৯৫ জন। দুই দিনে সর্বমোট সেবা নিয়েছেন প্রায় ৪১৭ শিক্ষার্থী এবং ৩২ জন এক্সপার্ট সেবা প্রদান করেছেন।

কাউন্সিলিং সেবা নেওয়া জাহির নামে এক শিক্ষার্থী জানান, শিবিরের এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য প্রয়োজন। কেননা বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ ছাত্র-ছাত্রী ভবিষ্যত ক্যারিয়ার, সম্পর্ক ও পারিবারিক জটিলতা নিয়ে হতাশ থাকে। তাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নের জন্য এ ধরনের সেশন গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে শিবিরের এ উদ্যোগ প্রশংসার দাবিদার।

শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, ‘শিবির সবসময় ভিন্নধর্মী আয়োজন করে থাকে। দ্বিতীয় দিনের মতো আজ সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত আজকের সমাপনী দিনের কার্যক্রম চলে। আমরা অত্যন্ত সফলভাবে এই ক্যাম্পের কার্যক্রম শেষ করতে পেরেছি।’

শাখা শিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম জানান, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গত বছরে ১০-১২ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। মানসিক স্বাস্থ্যসেবার ঘাটতির কারণে তারা হয়তো প্রয়োজনীয় সহায়তা পায়নি। বিশ্ববিদ্যালয়ে একটি কাউন্সেলিং সেন্টার থাকলেও সেখানে বিশেষজ্ঞের অভাব রয়েছে। শিক্ষার্থীরা বিভন্ন সময়ে আন্দোলন করেও কোনো সুফল পায় নি। এজন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও বলেন, দুই দিনে আমরা প্রায় ৪১৭ শিক্ষার্থীকে সেবা প্রদান করেছি। তাদের মধ্য থেকে আমরা ১৩৫ জনকে হেল্থ কার্ড দিয়েছি যারা এক মাসে ৪ টি ফ্রি সেবা নিতে পারবেন। এই সেবা গুলো তারা আমাদের সাথে যোগাযোগকৃত হাসপাতাল থেকে নিতে পারবেন। এতে তাদের কোনো টাকা প্রদান করতে হবে না।”

এর আগে, গতকাল মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে দুইদিন ব্যাপী মনো-সামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্প’-এর প্রথম দিন অনুষ্ঠিত হয়। এ ক্যাম্পে ৪৯৪ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। এ ক্যাম্পে পরীক্ষার দুশ্চিন্তা, সম্পর্কের সংকট, মানসিক চাপ নিয়ন্ত্রণ, চাপের কারণে ভুলে যাওয়া, ডিভাইস আসক্তি এবং জীবনযাত্রার পরিবর্তন-এই ছয়টি বিষয়ে সেবা দেওয়া হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ, ইনসাইট মেন্টাল হাসপাতাল, অলোরা হাসপাতাল এবং আদ-দ্বীন মেডিকেল কলেজের অভিজ্ঞ মনোবিজ্ঞান বিশেষজ্ঞরা কাউন্সেলিং সেবা প্রদান করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!