1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

ভূরুঙ্গামারীতে উপজেলা ইয়ুথ প্লাটফর্মের সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৪ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

ভূরুঙ্গামারীতে উপজেলা ইয়ুথ প্লাটফর্ম ও ইউনিয়ন যুব সংগঠনের ২০২৫ সালের কর্মপরিকল্পনা রিভিউ এবং  সাসইটেইনেবল কর্মপরিকল্পনা তৈরীর প্রস্তুতি গ্রহণে লক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা ইয়ুথ প্লাটফর্মের আয়োজনে চাইল্ড নট ব্রাইট প্রোজেক্টের উদ্যোগে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর বাস্তবায়নে এবং এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশে আর্থিক ও কারিগরি সহযোগিতায় উপজেলা ইয়ুথ প্লাটফর্মের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ইয়ুথ প্লাটফর্মের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিএনবি প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলী।

এ সময় উপজেলা ইয়ুথ প্লাটফর্মের সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মৌসুমী খাতুন সহ  ইউনিয়ন যুব সংগঠন গুলোর সভাপতি সম্পাদক ও সিএনবির ফিল্ট ফ্যাসিলিটেটর গণ উপস্থিত ছিলেন।

সভায় ইউনিয়ন যুব সংগঠন ও উপজেলা প্লাটফর্মের মধ্যে সমন্বয় সাধন এবং কর্মপরিকল্পনা তৈরী ও বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রম সক্রিয় ও শক্তিশালী করার বিষয়ে আলোকপাত করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!