1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

এফ কে আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নবযোগদানকৃত জেলা প্রশাসক সিফাত মেহনাজ এর সাথে উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রোনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার খন্দকার সারওয়ার হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, জামায়াতের উপজেলা আমির আনোয়ার হোসেন, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজ কিরন, মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক আব্দুল মজিদ, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক, ইউপি চেয়ারম্যান মানিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন প্রমুখ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক বলেন, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি জেলা কুড়িগ্রাম। এই জেলাকে সর্বক্ষেত্রে এগিয়ে নিতে হবে। এজন্য তিনি সকলকে একসাথে মিলেমিশে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, কয়েক দিন পর শারদীয় দুর্গোৎসব সফল, সুন্দর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

এর আগে ভূরুঙ্গামারী উপজেলার নামকরণ, সমস্যা, সম্ভাবনা ও দর্শনীয় স্থান নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে উপজেলার সকল বিভাগীয় কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, জুলাই যোদ্ধা ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!