রাজিবপুর প্রতিনিধি:
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের কোদালকাটি বাজারের পশ্চিম পার্শে নদী ভাঙন রোধ ও অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৮ সেপ্টেম্বর (সোমবার) এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তারা অভিযোগ করেন, কোদালকাটি বাজারের পশ্চিম পাশে ও ভাঙনকবলিত এলাকার উত্তর পার্শে নদীর নালার মুখে প্রতিনিয়ত বালু তোলা হচ্ছে। এর ফলে গত কয়েকদিন ধরে নদীর স্রোতের বেগ বৃদ্ধি পেয়েছে।
স্থানীয়রা জানান, অতিরিক্ত স্রোতের কারণে ব্যাপক হারে নদী ভাঙন দেখা দিচ্ছে এবং পূর্বে স্থাপন করা জিও ব্যাগগুলো ধসে যাচ্ছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নদী ভাঙনরোধে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
Leave a Reply