1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

নাগেশ্বরীতে ইউরিয়া সার বেশি দামে বিক্রি, সাব ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ইউরিয়া সার সরকারি দামের চেয়ে বেশি দামে বিক্রি করার অভিযোগে আব্দুস ছামাদ নামের এক সাব ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের গাবতলা বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জ্যেষ্ঠ কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন এবং কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান।

এর আগে সকালে কৃষক জাহাঙ্গীর আলম সার কিনতে এলে সাব ডিলার আব্দুস ছামাদ সরকারের নির্ধারিত ১,৩৫০ টাকার পরিবর্তে ৫০ কেজির এক বস্তা ইউরিয়া সার ১,৮০০ টাকা দাবি করেন। এ নিয়ে কৃষকদের সঙ্গে ডিলারের লোকজনের বাকবিতণ্ডা বাঁধে। পরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে দাম বেশি রাখার প্রমাণ পান। বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তার নজরে আসার পর দুপুরে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন বলেন, “উপজেলায় পর্যাপ্ত সার মজুদ রয়েছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে সার বিক্রি করার চেষ্টা করছে। আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। আজকের অভিযানে এক সাব ডিলারকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!