1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সোনাহাট কলেজ ক্যানটিনে ২০ টাকায় মিলবে দুপুরের খাবার ভূরুঙ্গামারীতে ইটভাটায় সার মজুত, ৪ লাখ টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা 

সাংবাদিক নির্যাতন মামলা: কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনের জামিন আবেদনের শুনানি শেষ, আদেশ মঙ্গলবার

  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

সাংবাদিক নির্যাতনের মামলায় কারাগারে থাকা কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের জামিন চেয়ে করা আবেদনের শুনানি শেষ হয়েছে। আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি এবং সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের পক্ষে ছিলেন আইনজীবী ইশরাত হাসান।

আদালতে সুলতানা পারভীনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজসহ আরও অনেকে।

গত ২ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক মোছাম্মৎ ইসমত আরা বেগম তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে হাইকোর্টে জামিন আবেদন করেন সুলতানা পারভীন।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৩ মার্চ গভীর রাতে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে বাসা থেকে তুলে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের নামে নির্যাতনের অভিযোগ ওঠে। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদক রাখার অভিযোগে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। ঘটনাটি ব্যাপক সমালোচনার জন্ম দেয় এবং আরিফুল ইসলাম পরবর্তীতে আদালতে মামলা দায়ের করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!