ফুলবাড়ি প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শিমুলবাড়ী এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, রসুন শিমুলবাড়ী এলাকার নজরুল হকের ছেলে আবুল হোসেন (৬০) নিজ বাড়ি থেকে ইয়াবাসহ হাতেনাতে ধরা পড়ে। পরে তাকে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীকে দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply