1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নাগেশ্বরীতে ৮ বছরের শিশু বলাৎকারের পর হত্যা, সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০৭ বার পড়া হয়েছে

মাইদুল ইসলাম মামুন, নাগেশ্বরী প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় প্রতিবেশীর বাড়ির সেপটিক ট্যাংক থেকে ৮ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পরিবারের অভিযোগ, প্রতিবেশী যুবক মমিনুল ইসলাম (২২) শিশুটিকে বলাৎকারের পর হত্যা করে লাশ গোপন করার জন্য সেপটিক ট্যাংকের ভেতর ফেলে রাখে। ঘটনার পর থেকেই অভিযুক্ত মমিনুল পলাতক রয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ছিট মালিয়ানি গ্রামে। নিহত শিশু মুরসালিন মিয়া (৮) স্থানীয় মশিউর রহমান মুছা ও মনজু দম্পতির ছোট ছেলে। অভিযুক্ত মমিনুল ইসলাম একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় পুলিশ মমিনুলের মা মহসেনা বেগম, বোন ফাহিমা খাতুন (১৮), প্রতিবেশী নজরুল ইসলাম ও তার স্ত্রী মনজু বেগমকে সহযোগিতার অভিযোগে আটক করেছে।

শিশুটির পরিবার জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বড় ভাইয়ের বিয়ের আলোচনা চলাকালে মমিনুল একাধিকবার মুরসালিনকে ডেকে নেয়। পরে শিশুটিকে নিজের ঘরে নিয়ে দরজা বন্ধ করে মোবাইলে ভিডিও দেখানোর প্রলোভন দেখিয়ে বলাৎকারের পর হত্যা করে।

শুক্রবার সন্ধ্যায় মুরসালিনের খোঁজ না পেয়ে তার মা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় মমিনুল ও তার মা শিশুটিকে দেখেনি বলে জানায়। পরে রাতেই তারা ঘরে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে যায়। শিশুটিকে না পেয়ে পরিবার এলাকায় মাইকিং করে সংবাদ দেয়।

শনিবার রাত ৮টার দিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে মমিনুলের বাড়ির পেছনের সেপটিক ট্যাংকের ভেতরে শিশুর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ৯৯৯ এ ফোন করলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ সময় ক্ষুব্ধ জনতা মমিনুলের নিজ বাড়ি ও তার নানার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নেভালেও সবকিছু পুড়ে যায়।

পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং সহযোগিতার অভিযোগে চারজনকে আটক করে থানায় নেয়া হয়। তবে মূল আসামি মমিনুল ইসলামসহ তার বাবা ফরিদ উদ্দিন, ভায়রা আব্দুল্লাহ ও শ্যালক মাসুম মিয়া এখনও পলাতক রয়েছে।

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!