1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান র‍্যালী ও আলোচনা সভা  এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন

কুড়িগ্রামে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর হামলার নিন্দা কেজিইউজের

  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা জজ আদালত চত্বর এবং ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এজলাসে সাংবাদিকদের সঙ্গে কতিপয় আইনজীবীর অসৌজন্যমূলক আচরণ ও হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)। শনিবার (৬ সেপ্টেম্বর) সংগঠনের সদস্যসচিব মনোয়ার হোসেন লিটন স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এসব ঘটনার নিন্দা জানানো হয়। একইসঙ্গে এসব ঘটনায় জড়িত আইনজীবীদের চিহ্নিত করে যথাযথ আইনিব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

প্রতিবাদলিপিতে জানানো হয়, গত ২ সেপ্টেম্বর কুড়িগ্রাম জেলা জজ আদালত চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক ও ভিডিও জার্নালিস্টদের ওপর কতিপয় আইনজীবীর অপেশাদার ও অসৌজন্যমূলক আচরণ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে) সাংবাদিকদের সঙ্গে এ ধরনের ঘৃণ্য আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

এ ছাড়া গত ৪ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতের এজলাসকক্ষে একাধিক সাংবাদিকের ওপর কয়েকজন আইনজীবী ন্যক্কারজনক হামলা চালিয়েছেন। এ ঘটনায় গোটা দেশের সাংবাদিক সমাজের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কেজিইউজে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের সমালোচনা করে বিবৃতিতে বলা আরও হয়েছে, কেজিইউজে বিশ্বাস করে, আদালত একটি পবিত্র ও নিরাপদ স্থান। রাষ্ট্রের নাগরিকদের ন্যায়বিচার প্রাপ্তির শেষ ভরসাস্থল হলো আদালত। আইনজীবীরা বিচারপ্রার্থী নাগরিকদের আইনি সহায়তাকারী। কিন্তু অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ করা গেছে, পেশাগত কাজে সাংবাদিকরা আদালত চত্বরে গিয়ে কতিপয় আইনজীবী দ্বারা নিগ্রহ ও হামলার শিকার হচ্ছেন। এসব ঘটনা দেশের আদালত প্রাঙ্গণের নিরাপত্তা এবং আইনজীবীদের আচরণবিধিকে প্রশ্নবিদ্ধ করছে।

আদালত প্রাঙ্গণে আইনজীবীদের উদ্ভট আচরণে উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে আরও বলা হয়েছে, আদালত প্রাঙ্গণে এমন আইনজীবীদের হাতে সাংবাদিকরা নিরাপদ না থাকলে তাদের হাতে বিচারপ্রার্থী নাগরিকদের নিরাপত্তা কতটুকু, তা এসব ঘটনা ঝরনা জলের মতো পরিষ্কার ধারণা দেয়। আমরা কতিপয় আইনজীবীর এমন আগ্রাসী আচরণের তীব্র নিন্দা জানাই।

আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নয়। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করাই সাংবাদিক ও গণমাধ্যমের পবিত্র দায়িত্ব। কেউ সাংবাদিকদের প্রতিপক্ষ মনে করলে সেটা তাদের জ্ঞানের দৈন্য বলেই বিবেচনা করে কেজিইউজে।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত আইনজীবীদের শাস্তি দাবি করেছেন কেজিইউজে নেতৃবৃন্দ। বিবৃতিতে তারা জানিয়েছেন, কেজিইউজে আদালতের মর্যাদা রক্ষায় কর্তৃপক্ষকে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে। একইসঙ্গে ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এজন্য সংশ্লিষ্ট আইনজীবীদের প্রতি পেশাদার আচরণ চর্চার আহ্বান জানাচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!