1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জবিতে শিবিরের আয়োজনে মনো-সামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্প

  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী মনো-সামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্প।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটায় শান্ত চত্বর প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মো. রিয়াজুল ইসলাম।

তিনি জানান, আগামী ৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) ও ১০ সেপ্টেম্বর (বুধবার) শহীদ সাজিদ একাডেমিক ভবনের নিচতলায় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ক্যাম্প চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে আড়াইটা পর্যন্ত জোহরের নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি থাকবে।

ক্যাম্পে শিক্ষার্থীরা ৬টি বিষয়ে সেবা নিতে পারবে— পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা, সম্পর্ক সংকট, মানসিক চাপ নিয়ন্ত্রণ, চাপজনিত স্মৃতিভ্রংশ, ডিভাইস আসক্তি ও জীবনযাত্রার পরিবর্তন। অভিজ্ঞ চিকিৎসকেরা সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যক্তিগত কাউন্সেলিং সেবা প্রদান করবেন।

এছাড়া প্রথম দিন শহীদ সাজিদ ভবনের ২১৫ নম্বর কক্ষে “Stress Management: A Key to a Better Quality of Life” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে বিশেষজ্ঞরা মানসিক চাপের কারণ ও তা মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করবেন।

সংগঠনটি জানায়, ক্যাম্পে অংশ নিতে হলে শিক্ষার্থীদের আগাম রেজিস্ট্রেশন করতে হবে। এ জন্য একটি গুগল ফর্ম লিংক দেওয়া হয়েছে: https://forms.gle/MpuLLcVRNeV5JuWD6

শাখা শিবির সভাপতি মো. রিয়াজুল ইসলাম বলেন, “আমরা সবসময়ই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার চেষ্টা করি। পড়াশোনার চাপ, সম্পর্কজনিত সংকট কিংবা পারিবারিক ও সামাজিক নানা কারণে শিক্ষার্থীরা প্রায়ই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। কখনো হতাশা তাদের আত্মঘাতী সিদ্ধান্তের দিকেও ঠেলে দেয়, যা অত্যন্ত উদ্বেগজনক। শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অনুধাবন করেই এ মনো-সামাজিক স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!