1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ডাকসুতে কেন্দ্রীয় সদস্যপদে লড়ছেন কুড়িগ্রামের জামিউল

  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ২০২৫ এ সদস্যপদে প্রার্থিতা করছেন কুড়িগ্রামের সন্তান মোঃ জামিউল ইসলাম। কেন্দ্রীয় সদস্যপদে ২১৭ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে নির্বাচিত হবেন ১৩ জন। জামিউল ইসলামের ব্যালট নং ১২১। সকল ভোটারের কাছে ভোট এবং বাকীদের কাছে দোয়া-আশীর্বাদ চেয়েছেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের ইংলিশ ফর স্পিকারস অফ আদার ল্যাংগুয়েজেস (ইসোল) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তিনি। ২০২০-২১ সেশনের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী জামিউল। স্থায়ী নিবাস কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে।

ডাকসুতে নির্বাচিত হলে কী করবেন প্রশ্ন করা হলে জামিউল ইসলাম বলেন, ‘প্রথমেই ক্যাম্পাসকে নিরাপদ রাখতে বিশ্ববিদ্যালয় এলাকায় টোকাই, ভবঘুরে ও মাদকাসক্তদের ‘জিরো টলারেন্স’ নীতিতে উচ্ছেদ করবো। শিক্ষার্থীদের বহুদিনের চাওয়া একটি নিরাপদ ক্যাম্পাস। প্রশাসনের কাছে বারবার এই দাবি উত্থাপিত হলেও প্রশাসন তা নিশ্চিত করতে পারেনি৷ ৫ আগস্টের পর ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনিতে তোফাজ্জল হত্যা, সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্ববিদ্যালয় ছাত্র সাম্য হত্যা এবং বেশ কয়েকটি স্থানে ককটেল ফুটানোর ঘটনা অনিরাপদ ক্যাম্পাসের প্রমাণ।’

এ সমস্যা উত্তরণে ডাকসুর নির্বাচিতরা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, ‘ডাকসুর নির্বাচিত সদস্যরাও শিক্ষার্থী। একটি ক্যাম্পাস নিরাপদ ও পড়াশোনা উপযোগী করতে সর্বপ্রথম প্রয়োজন নিরাপত্তা। ম্যাথ বিল্ডিংয়ের সামনে গাছে ঝুলন্ত সেই লাশ কিংবা মেয়েদের হলের সামনে টোকাই বসে গাঁজা বানাচ্ছে এমন পরিবেশ দেখলে আপনি মানসিকভাবে সুস্থ থাকবেন? রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন প্রস্রাবের গন্ধে রাস্তায় নাক চেপে হাঁটতে হচ্ছে এটা দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ? ক্যাম্পাসে পাবলিক টয়লেট স্থাপন, বহিরাগত যানবাহন নিয়ন্ত্রণ ও শব্দদূষণ কমানো আমার অন্যতম ইশতেহার।’

নির্বাচিত হলে জিতে যাবে উত্তরবঙ্গ, জিতে যাবে কুড়িগ্রাম উল্লেখ করে তিনি জানান, ডাকসু নেতৃত্ব তৈরির হাব৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বেই সব গণতান্ত্রিক আন্দোলন সফল হয়েছে। ভবিষ্যতেও দেশের ক্রান্তিলগ্নে সারাদেশের ছাত্র-জনতাকে নিয়ে আমরাই লড়বো৷ অন্যদিকে অবহেলিত উত্তরবঙ্গের শক্তিশালী ভয়েস নেই। বরাবরই আমাদের বেলায় বাজেট ঘাটতি। এর একটা বিহীত করতে চাই৷

জামিউল ইসলাম কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি, রংপুর জিলা স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি দিয়েছেন। তার রয়েছে বিদেশীদের বাংলা শেখানোর ‘Learn Bengali with JAMI’ নামের চ্যানেল৷ দৈনিক খবরের কাগজে ট্রেইনি সাব-এডিটর হিসেবে বছরখানেক কাজ করেন তিনি৷ প্রতিষ্ঠা করেন ইউনিভার্সাল ভয়েস ও উলিপুর পোস্ট নামের দুটি নিউজপোর্টাল৷

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!