রৌমারী প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে মো. রায়হান ওরফে রাহাব (৪) নামের এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কাশিয়াবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহাব ওই গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির উঠানে খেলার সময় রাহাব হঠাৎ রাস্তার দিকে চলে যায়। এসময় চলন্ত অটোভ্যানের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যায়।
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মলিক নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের লেখিত অভিযোগে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Leave a Reply