সাহিদ বাদশা বাবু , লালমনিরহাট :
গতকাল ০৪ সেপ্টেম্বর ২০২৫ রোজ বৃহস্পতিবার ৫টি ইউনিয়নের ১৯টি ওয়ার্ডের ৩০০০ জন দুস্থ অসহায় এতিম মিসকিনদের একবেলা তৃপ্তি সহকারে খাওয়ালেন হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলার মানব দরদী শিহাব আহমেদ।
শিহাব আহমেদ বলেন ,আমি দীর্ঘ ৭ বছর ধরে হাতীবান্ধা-পাটগ্রাম উপজেলার শত শত এতিমখানা, মাদ্রাসা, মসজিদে এবং পাড়া মহল্লায় প্রায় ৫ লক্ষ প্যাকেট একবেলার গরম খাবার এবং ইফতার বিতরণ করেছি । আমি আমার অবস্থান থেকে সর্বদা চেষ্টা করেছি দুই উপজেলার গরীব দুঃখী অসহায় এতিম মিসকিন ভাই বোনদের পাশে দাঁড়ানো। আমার চেষ্টা ছিল তাই হয়তো উসিলা হিসেবে আল্লাহ তার বান্দাদের সেবায় আমাকে কবুল করেছেন । জীবনের বাকিটা সময় সর্বদা হাতীবান্ধা-পাটগ্রাম এবং সমগ্র বাংলাদেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যেতে চাই ।
তিনি আরো বলেন, আমার স্বপ্ন একটি মানবিক কল্যাণকর ও বেকারত্ব মুক্ত বাংলাদেশ গড়ে তোলা । আর এটি বাস্তবায়িত হবে হাতীবান্ধা পাটগ্রাম উপজেলা থেকে । সর্বদা আপনাদের দোয়া ও সহযোগিতা চাই।
Leave a Reply