1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

কুড়িগ্রামে তিস্তা নদীতে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় তিস্তা নদীর তীরে শুরু হয়েছে তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বজরা ইউনিয়নে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সাফা গ্রুপের চেয়ারম্যান আব্দুস সোবহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন প্রধান শিক্ষক মতিয়ার রহমান। এতে বক্তব্য রাখেন বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার, হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম, বজরা ইউনিয়নের ইউপি সদস্য এমদাদুল হক ও রফিকুল ইসলাম প্রমুখ।

বারোটি দলের ১২টি নৌকা নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মায়ের দোয়া, পাগলা বাবা, দুরন্ত চিতা, রাজলক্ষী, ময়ূরপঙ্খী, ভাই ভাই বজরা, সাত ভাইসহ জনপ্রিয় নৌকাগুলো অংশ নেয়। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৬ সেপ্টেম্বর।

আয়োজক কমিটির সদস্যরা জানান, প্রথমবারের মতো এ নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পৃষ্ঠপোষকতা পেলে প্রতিবছরই এই আয়োজন করা হবে।

তিস্তা নদীর তীরে হাজারো মানুষের ঢল নামে নৌকাবাইচ দেখতে। দীর্ঘদিন পর এমন আয়োজন হওয়ায় দর্শনার্থীরা অভিভূত হয়ে প্রতিবছর এ প্রতিযোগিতা আয়োজনের দাবি জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!