1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

মোবাইলে জুয়ার অ্যাপস রাখলেই মামলা রাজারহাটে ওসির সতর্কবার্তা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম

সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী মোবাইল ফোন বা অনলাইনে কোনো ধরনের জুয়া খেলার অ্যাপস বা ডিভাইস ব্যবহার, তৈরি, ডাউনলোড, পরিচালনা বা উৎসাহ প্রদানকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে থানার নিজস্ব ফেসবুক আইডিতে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, কারো মোবাইল ফোনে জুয়া খেলার অ্যাপস পাওয়া গেলেই তার বিরুদ্ধে মামলা রুজু করা হবে এবং শাস্তি দেওয়ার জন্য সেটি যথেষ্ট প্রমাণ হিসেবে বিবেচিত হবে।

ওসি আরও জানান, নতুন আইন অনুযায়ী এ ধরনের অপরাধে সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অনধিক ১ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। তিনি বলেন, “খুব শীঘ্রই এসব স্মার্ট জুয়ারুদের মুখোমুখি হব আমরা। তাই সবাইকে সতর্ক করছি এবং অপরাধ দমনে সাধারণ মানুষকেও তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!