1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

রৌমারীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রৌমারী 

সারা দেশের মতো কুড়িগ্রামের রৌমারীতেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়েছে।

উপজেলা বিএনপির আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম মাস্টার ও নুর আলম খান হিরো, জেলা বিএনপির সদস্য মো. আজিজুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কলিম চাঁন ও সদস্য সচিব রবিউল ইসলাম রানা, উপজেলা মহিলা দলের আহ্বায়ক শিল্পী আক্তার, ছাত্রদলের আহ্বায়ক নাজমুল আলম রানা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়নের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সম্পাদকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!