1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

রৌমারীতে সার সংকট ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রৌমারী

কুড়িগ্রামের রৌমারীতে সার সংকট, মূল্যবৃদ্ধি ও সিন্ডিকেটের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের আয়োজনে উপজেলা পরিষদ গেট সংলগ্ন রৌমারী-ঢাকা মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে বিক্ষোভ মিছিলটি থানা মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা গেটে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চলতি আমন মৌসুমে সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিম সারসংকট তৈরি করা হয়েছে। সরকারি নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রি হচ্ছে কৃষকদের কাছে। পাশাপাশি ভেজাল সার ও বীজ সরবরাহ করে কৃষকদের ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। অভিযোগ করা হয়, উপজেলা ডিলাররা রাতের অন্ধকারে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে উচ্চ দামে সার বিক্রি করছে, পরে তারা বাজারে আরও চড়া দামে তা বিক্রি করছে।

এ সময় বক্তৃতা করেন বাসদের সদস্য সচিব শেখ মোহাম্মদ আব্দুল খালেক, শৌলমারী ইউনিয়নের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব মাইনুল হক প্রমুখ।

বক্তারা সার সিন্ডিকেট ভেঙে দেওয়া, সিন্ডিকেট হোতাদের গ্রেফতার, রৌমারীর বন্দবেড় ইউনিয়নের বড় বাজারে নতুন সার ডিলার নিয়োগ, বাজার মনিটরিং জোরদার, ভেজাল সার ও কিটনাশকের হাত থেকে কৃষকদের রক্ষা এবং ক্ষুদ্র চাষিদের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের দাবি জানান।

মানববন্ধন শেষে সহস্রাধিক কৃষকের স্বাক্ষরিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের বরাবর প্রেরণ করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!