নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদের ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় বামনডাঙ্গা ইউনিয়নের চল লছিনি ও বল্লভের খাস ইউনিয়নের চর বলরামপুর এলাকায় নদীর তীরে দাঁড়িয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে আয়নালের ঘাটের পূর্ব তীরে তীব্র ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে কয়েকশ একর ফসলি জমি ও বেশ কিছু বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকিতে রয়েছে মসজিদ, মাদরাসা, কবরস্থান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বসতবাড়ি। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা যুগ্ম সমন্বয়কারী হাফিজুর রহমান খান জুয়েল, বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম, সাবেক সভাপতি সেকেন্দার আলী, স্থানীয় বাসিন্দা আব্দুল ওহাব ও মাজহারুল ইসলাম প্রমুখ।
স্থানীয়রা বলেন, “দুধকুমার নদের ভাঙন রোধ করা না গেলে বিস্তীর্ণ জনপদ হুমকির মুখে পড়বে। তাই অবিলম্বে কার্যকর উদ্যোগ নিতে হবে।”
Leave a Reply