1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কুড়িগ্রাম সদর উপজেলা এনসিপির নবগঠিত সমন্বয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুড়িগ্রাম সদর উপজেলা শাখার নবগঠিত সমন্বয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শাখার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী এম আর রাজু আহমেদ রাজ্জাক সভাপতিত্ব করেন এবং যুগ্ম সমন্বয়কারী শাহজাহান আলী সুমন সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া। শুরুতে জেলা শাখার নেতৃবৃন্দ ফুল দিয়ে নবনির্বাচিত কমিটির সদস্যদের বরণ করে নেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম সমন্বয়কারী রাশেদুজ্জামান তাওহীদ, মোজাম্মেল হক, মাসুম মিয়া, মাহমুদুল হাসান জুয়েল প্রমুখ। বক্তারা বলেন, কুড়িগ্রামে এনসিপির কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে এবং আগামী জাতীয় নির্বাচনে কুড়িগ্রাম-২ আসনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদকে সংসদ সদস্য নির্বাচিত করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী ডা. মিজানুর রহমান, লাভলু হোসেন, মালেক সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সম্প্রতি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ৩১ সদস্যবিশিষ্ট কুড়িগ্রাম সদর উপজেলা কমিটি ঘোষিত হয়। এতে এম আর রাজু আহমেদ রাজ্জাককে প্রধান সমন্বয়কারী এবং মালেক সরকার, লাভলু হোসেন, মিজানুর রহমান, শাহাজান আলী সুমনকে যুগ্ম সমন্বয়কারী করা হয়। কমিটিতে ২৬ জন সদস্যের পাশাপাশি তিনজন নারী সদস্য—আয়শা সিদ্দিকা, ঈশা মনি পারভীন ও সাহানাজ পারভীন—অন্তর্ভুক্ত হয়েছেন।

সভায় জেলা ও উপজেলা শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!