1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জবিতে প্রথমবারের মতো মার্শাল আর্ট অনুশীলন ক্যাম্প উদ্বোধন, ছয়শ শিক্ষার্থী-শিক্ষক অংশগ্রহণে আগ্রহ

  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রথমবারের মতো মার্শাল আর্ট অনুশীলন ক্যাম্পের উদ্বোধন করেছে। এই ক্যাম্পে জুডো, কারাতে, তায়কোয়ান্দো ও উশু শাখার প্রশিক্ষণ দেওয়া হবে। ইতিমধ্যে প্রায় ছয়শ শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণের জন্য আবেদন করেছেন।

আজ (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ অ্যাকাডেমিক ভবনের তলায় ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় পর্যায়ের সফল মার্শাল আর্ট খেলোয়াড়রা, যারা ক্যাম্পে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, “সীমিত সামর্থ্য সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন আন্তরিকভাবে ক্রীড়া আয়োজন করছে। এই ক্যাম্প থেকে দক্ষ মার্শাল আর্ট প্রতিযোগী তৈরি হবে, যা শিক্ষার্থীদের আত্মরক্ষা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে এবং জবির সুনামও বৃদ্ধি করবে।”

বিশেষ অতিথি অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, “জুডো ও কারাতে তরুণদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এর কার্যক্রম বিশ্ববিদ্যালয়ে আরও আগে শুরু হওয়া উচিত ছিল। সীমিত সম্পদের চ্যালেঞ্জ থাকলেও শিক্ষক, শিক্ষার্থী ও প্রশাসন একযোগে তা মোকাবিলা করতে পারবে।”

প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো এই ক্যাম্প শিক্ষার্থীদের আত্মরক্ষা, নিরাপত্তা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্বজুড়ে জুডো ও কারাতে এখন জীবনধারার অংশ হয়ে উঠেছে।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। ক্রীড়া উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ নূরুল্লাহ স্বাগত বক্তব্য দেন। এছাড়া শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন এবং বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!