1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

মৃত্যুর ৫ বছর পর মামলায় আসামি কুড়িগ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান!

  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল হান্নান সরকার মৃত্যুর প্রায় পাঁচ বছর পর একটি মামলায় আসামি হিসেবে নোটিশ পেয়েছেন।

সূত্র জানায়, ঢাকার যাত্রাবাড়ী থানার সিআর মামলা নং-৩২৯/২৫, তারিখ ২৮ মে ২০২৫-এ দায়ের হওয়া মামলায় তাকে আসামি করে পিবিআই (অর্গানাইজড ক্রাইম-সাউথ) কর্তৃক ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারায় হাজিরার নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, তদন্ত স্বার্থে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে ঢাকার বনশ্রীতে পিবিআই কার্যালয়ে উপস্থিত হয়ে জিজ্ঞাসাবাদে অংশ নিতে হবে।

কিন্তু সাবেক চেয়ারম্যানের মৃত্যু হয়েছে প্রায় পাঁচ বছর আগে। তিনি ২০২০ সালের ৩০ অক্টোবর মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পরিবার ও স্থানীয়রা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন।

মরহুম চেয়ারম্যানের ছেলে মো. হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন—

“আব্বা দলদলিয়া ইউপি চেয়ারম্যান ছিলেন এবং তিনি ৩০ অক্টোবর ২০২০ সালে মারা গেছেন। অথচ যাত্রাবাড়ী থানায় মামলা হয়েছে ২৮ মে ২০২৫ তারিখে। কি বলবো বুঝতেছি না, মরেও শান্তি নাই এই দেশে।”

 

স্থানীয়রা বলছেন, একজন মৃত ব্যক্তিকে আসামি করা এবং তাকে হাজিরার নোটিশ পাঠানো প্রশাসনিক উদাসীনতা ও চরম অবহেলার প্রমাণ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!